ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের ঘটনায় তিনদিন শান্ত থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির আওয়াজ পেয়েছে স্থানীয়রা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়।

ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলা গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের রেশ এপারে পড়ছে। বেশ কিছু গুলি বিভিন্নস্থানে পড়েছে। এ সীমান্ত এলাকায় গত বুধবারের পর কোনো গোলাগুলি ও মর্টার শেলের আওয়াজ শোনেননি স্থানীয় বাসিন্দারা। তবে শনিবার রাতের গোলাগুলিতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শনিবার রাতে হঠাৎ গোলাগুলি ও তিনটি মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। যা সকাল পর্যন্ত থেমে থেমে হয়েছে। তিনদিন শান্ত থাকার পর কেন এটা হলো, বুঝতে পারছি না।

মিয়ানমারের বিজিপি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে গত ২ ফেব্রুয়ারি থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print