ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক জাহেদুল হকের ইন্তেকাল, বিএফইউজের শোক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সিনিয়র সদস্য ও সাবেক অর্থ সম্পাদক, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও বিজ্ঞাপন সংস্থা “অ্যাড ব্যাংকে”র স্বত্বাধিকারী এস এম জাহেদুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি “কিডনি রোগী কল্যাণ সংস্থা” প্রতিষ্টিত সভাপতি ছিলেন।

এস এম জাহিদুল হক দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বহু আত্মীয়-স্বজন সহকর্মী রেখে যান।

আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে সাতকানিয়ার কাঞ্চনায় বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুস্তফা নঈম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ পৃথক পৃথক বিবৃতিতে সাংবাদিক এস এম জাদুল হকের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাহেদুল হকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত সাংবাদিক সংগঠককে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ায় নয়। আমরা তার আত্মার শানি কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print