ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : একদিনেই ২ শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.
.

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ রবি আলম নামে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এক দিনে দুইজন সহ মোট ৩ জন দগ্ধ তিন শিশুর মৃত্যু হল।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চিকিসাধীন অবস্থায় শিশু রবি আলমের মৃত্যু হয়েছে। বলে পুলিশ জানায়। এর আগে সোমবার ভোরেও মোবাশ্বেরা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সালমা বলেন, চিকিৎসাধীন অবস্থায় ভোরে মোবাশ্বেরা ও রাতে রবি আলম নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও ৪ জন অগ্নিদগ্ধ।

বর্তমানে চমেক হাসপাতালে আরও ৪ জন চিকিৎসাধীন আছেন। তারা হলেন, জোবায়দা (২২), রোসমিনা (৫), আমেনা খাতুন (২৪) ও সোহেল (৫)।

উল্লেখ্য গত (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print