ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়েজিদে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৫ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

নগরীর বায়েজিদ বোস্তামী আমিন কলোনি জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রবিবার (১৭ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাঁচজন হলেন- মো. আরিফ হোসেন (৩০), মো. সাগর (২৪), মো. সুমন (৩০), মো. কামরুল (২৪) ও ইয়াছিন মিয়া (১৯)।

সোমবার দুপুরে র‌্যাব-৭- এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে খবর আসে, কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এই তথ্যের ভিত্তিরে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেয়া ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৯টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print