ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাছ থেকে পড়ে অলক কান্তি নাথ (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড মুরাদ মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড চুড়াখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে।

স্থানীয়রা জানায়, দিনমজুর অলক কান্তি এলাকায় বিভিন্নজনের গাছ কাটার কাজ করতেন। আজ সকালে জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর মালিকানাধীন গাছ কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ইমু বলেন, অলক কান্তি নাথ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print