ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেয়াদকালে ৫৪০ জনকে নিয়োগ দিয়েছেন চবি’র সাবেক ভিসি শিরীণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চাকরির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের পায়ে লুটিয়ে পড়লেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম। ভিসির পায়ে পড়ার সেই দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়টি নিয়ে চবি ক্যাম্পাসেও আলোচনা চলছে।

চবি সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সকাল ৮টার দিকে ভিসি শিরীণ আখতারের বন্দর নগরীর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। চবি ভিসি হিসেবে নিজের শেষ কর্মদিবসের দায়িত্ব পালন করতে সেসময় ক্যাম্পাসের উদ্দেশে বাসা থেকে বের হচ্ছিলেন শিরীণ। লিফট থেকে ভিসি বের হতেই তার পায়ে লুটে পড়েন চবি ছাত্রলীগ নেতা মইনুল।

ভিডিওতে দেখা যায়, ভিসির পায়ে পড়ে কিছু একটা অনুরোধ করছিলেন মইনুল। তবে তখন ভিসি শিরীণকে চিৎকার করে সরে যেতে দেখা যায়। এরপর ভিসি গাড়িতে উঠেন। তখন ছাত্রলীগ নেতারা গাড়ির সামনে দাঁড়িয়ে ভিসিকে তাদের কথা শোনার অনুরোধ করতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত ভিসি শিরীণ গাড়ি থেকে আর নামেননি। দ্রুত তিনি স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মইনুল বলেন, চাকরির জন্য ভিসি শিরীণের পায়ে পড়েননি তিনি। ২০২৩ সালের ৩০ জানুয়ারি চবি ভিসি অফিসে ভাঙচুরের ঘটনায় আমার বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধের জন্য ভিসি ম্যাডামকে অনুরোধ করতে সেখানে গিয়েছিলাম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print