ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ও মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায় পৃথক মড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে মীরসরাইয়ের বড়তাকিয়া ও সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ মহিউদ্দিন (৩৮) ও আলেয়া বেগম (৪১)।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সকাল পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমূখী এক দ্রুতগতি ট্রলি (লং ভেহিক্যাল) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা লাশ উদ্ধার করে গাড়িটিসহ চালক মোঃ ফারুক(৪৩) কে আটক করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। গাড়িটি চালকসহ আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত মোঃ মহিউদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আদালতপুর গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে। তবে তিনি দীর্ঘদিন যাবত মাদামবিবির হাটের খাদেম পাড়ার আমতলের ইসমাইল কলনীর ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি একজন পাইপ মিস্ত্রি ছিলেন।

এদিকে কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, সকাল সাড়ে ১০টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print