ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তাপদাহ থেকে মুক্তি পেতে চট্টগ্রামে ইস্তিস্কার নামাজ আদায়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশে গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

আজ বুধবার (২৪ এপ্রিল) কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।  নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সারা দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তা’আলার নিকট দোয়া করেন।

.

হালিশহর এলাকায় অনুষ্ঠিত উক্ত ইস্তিস্কার নামাজে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত সকলে নিজেদের পূর্বের সকল গুনাহ ও ভুলভ্রান্তির জন্য আল্লাহর নিকট তওবাহ করেন। তাছাড়া অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং চলমান বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।  -প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print