ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কালুরঘাট ফেরিতে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থল মাদ্রাসা উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি মারা যান।

মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, তিনি আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাকে চমেক হাসপাতালে সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

তাঁর মৃত্যুতে মাদ্রাসা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print