ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কালুরঘাট বেইলী ব্রিজে সিএনজি টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেরিতে ওঠার সময় চট্টগ্রামের কালুরঘাট বেইলি ব্রিজে সিএনজি অটো টেম্পু চাপা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

নিহত ওই কলেজ ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৮)। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল বলে জানা গেছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতু সংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারায়। এসময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থী চাপা পড়েন। ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ বেশ কিছু সময় ব্রিজের সাথে ঝুলে থাকে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কিশোরীর কিশোরীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা জেলার বোয়ালখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো.হাসানের মেয়ে।

এই ঘটনা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print