ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই ম্যাচের সেরাদের বাদ দিল যুক্তরাষ্ট্র দলে ফিরলেন লিটন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলারই কথা ছিল না বাংলাদেশ দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সিরিজ আয়োজন করে। পুঁচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের সঠিক প্রস্তুতি হবে না বলেও মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সব কিছু ছাপিয়ে আজ হিউস্টনে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামছে বাংলাদেশ।

মান-সম্মান বাঁচানোর ম্যাচে আজ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে।

বাংলাদেশের একাদশে ফিরেছেন লিটন দাস। সিরিজের প্রথমবার জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দুই পরিবর্তনের একাদশে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার পেসার শরীফুল ইসলাম ও জাকের আলীকে।

স্বাগতিক যুক্তরাষ্ট্রও তাদের একাদশে পরিবর্তন এনেছে। আগের দুই ম্যাচের ম্যাচ সেরা হারমিত সিং ও আলি খানকে বিশ্রাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দলের অধিনায়ক মুনাক প্যাটেল ও ওপেনার স্টিভেন টেইলরকেও বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print