ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোংলায় আট হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, পানিবন্দি ৬০ হাজার মানুষ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ে জেলার আট হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার (২৬ মে) রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস আজ সোমবার (২৭ মে) পর্যন্ত অব্যাহত রয়েছে।

মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ঝড়ে এখানকার প্রায় আট হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, ব্যাপক গাছপালা বিধ্বস্তসহ বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় ৩০হাজার নারী-পুরুষ ও শিশু।

এ ছাড়া বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস।

এদিকে ঝড়ের কারণে গতকাল রোববার (২৬মে) সকাল থেকেই পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সব ধরনের কার্যক্রমও।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print