ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাজারে নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে আছেঃ কৃষিমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সহনশীল আছে। এজন্য জনগণ এখন আর রাস্তায় নামে না বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সোমবার (২৭ মে) দ্রব্যমূল্য নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এ দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, বাজারের দাম নিয়ন্ত্রণে আরও কার্যকরভাবে কাজ করার জন্য একমত হয়েছি। বোরো ধান উৎপাদন এবার ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই। বাজারে প্রচুর চাল আছে। দাম স্থিতিশীল এখন।

বাজার মনিটরিংয়ের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও আলুর আমদানি উন্মুক্ত করা আছে। এক্ষেত্রে সমস্যা নেই। তবে ডিমের দাম কিছুটা বেশি। মজুদ রাখারও অভিযোগ আছে। এক্ষেত্রে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে। কোথায় ঘাটতি আছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print