ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অসংখ্য বেনজীর-আজিজ তৈরি করেছে আ. লীগ: মির্জা ফখরুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশে অসংখ্য বেনজীর ও আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ। তাদের কাজ হলো লুটপাট, পাচার ও শোষণ করা— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে নির্বাচন নিরপেক্ষ হলে ১০ শতাংশ ভোটও পাবে না। এ সময় ১৫ বছরেও দলটি মানুষের মন জয় করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, এগারো মিনিটে বাকশাল আইন পাস করা হয়েছিল। তৎকালীন সময়ে পুলিশ, সেনাবাহিনীসহ সকলের জন্য বাকশালে যোগ দেয়া বাধ্যতামূলক ছিল। তবুও জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। এরপরই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print