ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় বাংলাদেশির জেল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মালয়েশিয়ান পুলিশকে ঘুষ প্রস্তাবের অপরাধে এক বাংলাদেশিকে জেল-জরিমানা করেছে দেশটির একটি আদালত। বুধবার (২৯ মে) বাংলাদেশের নাগরিক সাব্বের রহমানকে (৪৫) এক মাসের কারাদন্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালতের বিচারক জুলহাজমি আবদুল্লাহ।

বুধবার মালয়েশিয়া গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দুর্নীতি দমন কমিশন পেনাং রাজ্যের আদালতের কাছে ওই বাংলাদেশির নামে অভিযোগ করেন। পরে এ অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদন্ড এবং জরিমানা করেন আদালত। এ সময়, সাব্বের রহমান জরিমানা দিতে ব্যর্থ হলে তার সাজা আরও তিন মাস বাড়িয়ে দেয়া হবে বলে রায় দেন আদালত।

অভিযোগে বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ইস্যুতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে নগদ ২৪৯ রিঙ্গিত ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন ওই বাংলাদেশি। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেবেরাং পেরাই তেঙ্গাহ এলাকার বুকিত মেরতাজামের মাচাং বোবোক পুলিশ হলে এই ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, ঘুষ দেয়ার অপরাধে সাব্বেরকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৭ (বি) এর অধীনে অভিযুক্ত করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print