ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিয়া পরিষদের উদ্যোগে বিপ্লব উদ্যোনে পুষ্পস্তবক অর্পণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর ২ নং গেইট ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে মহানগর জিয়া পরিষদের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ মহানগর নেতৃবৃন্দ যথাক্রমে একরাম হোসেন সেলিম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার ওসমান, আরশে আজিম আরিফ, শাহাদাত হোসেন সাজ্জাদ, জাকির হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ফজলুল করিম, মনির হোসেন আবীর, বেলাল মিয়া প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা ও স্বাধীনতাযুদ্ধে ঐতিহাসিক ভূমিকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল জনগণের মধ্যে। ফলে ১৯৭৮ সালে তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। তিনি প্রচলিত ধারার রাজনীতির বাইরে নতুন একটি রাজনৈতিক তত্ত্ব মানুষের সামনে হাজির করেন। জনগণ তার সে রাজনীতিকে গ্রহণ করেছিল। তার ১৯ দফা কর্মসূচিকে এদেশের মানুষ তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথনির্দেশক বলেই গ্রহণ করেছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print