ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক কাজী’র পিতা জানে আলম মাষ্টারের ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মোহাম্মদ জানে আলম মাষ্টার

দৈনিক নয়াদিগন্ত চট্টগ্রাম ব্যুরোচীফ নূরুল মোস্তফা কাজী’র পিতা চকরিয়া নিবাসী সমাজ সেবক, শিক্ষাবিদ আলহাজ্ব মোহাম্মদ জানে আলম মাষ্টার (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তিনি ৭ পুত্র ২ কন্যাসহ অসংখ্য নাতি-নাতনী রেখে গেছেন।

মরহুম জানে আলম মাস্টার আমৃত্যু নিজ প্রতিষ্ঠিত আমজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রোস্তম আলী চৌধুরী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, চকরিয়া কলেজিয়েট ইনস্টিটিউটের উপদেষ্টা, চকরিয়া কলেজ (বর্তমানে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ) পরিচালনা কমিটির সাবেক সদস্য, আমজাদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য ছিলেন।

মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ জোহর আমজাদিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায়া দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক ও বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

মোহাম্মদ জানে আলম মাষ্টারের মৃত্যুতে দৈনিক নয়াদিগন্ত পরিবারের (চট্টগ্রাম) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print