ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লদিয়া শিনবাউম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মেক্সিকোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট হতে চলেছেন ক্লদিয়া শিনবাউম। রোববার (২ জুন) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সরকারী নির্বাচনী কর্তৃপক্ষের তথ্যমতে, প্রাথমিক ফলাফলে রবিবারের নির্বাচনে শতকরা প্রায় ৫৮ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৬১ বছর বয়সী মেক্সিকো সিটির সাবেক এই মেয়র। খবর, বিবিসি।

প্রতিবেদনে বলা হয় প্রধান প্রতিদ্বন্দ্বী জোছিটল গালভেজের চেয়ে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া। বিজয়ী ভাষণে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের ব্যর্থ করব না।

শিনবাউম একজন বিজ্ঞানী। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়রের দায়িত্বপালন করেছেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আর্শীবাদপুষ্ট প্রার্থী।

প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের দল মোরেনার সভাপতি মারিও দেলগাদো শিনবাউমের প্রত্যাশিত জয় নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, এটি আমাদের দেশের ইতিহাসে একটি চমৎকার মুহূর্ত।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর কোনো নারী প্রেসিডেন্ট পেল দেশটি। ২০১৮ সালে মেক্সিকো সিটির প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন ক্লদিয়া।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print