ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ সারাক্ষণই খাঁচার মধ্যে ছিলাম, এটা অত্যন্ত অপমানজনকঃ ড. ইউনূস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আক্ষেপ করে বলেছেন, আজ আদালতে শুনানি চলাকালে সারাক্ষণই খাঁচার মধ্যে ছিলাম। অপরাধ প্রমাণ হবার আগেই একজন নিরপরাধ নাগরিককে লোহার খাঁচার ভেতরে ঢুকানোটা কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। বিষয়টি অত্যন্ত অপমানজনক। আমি অনেক হয়রানির মধ্যে আছি।

বুধবার (১২ জুন) মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে আগেও প্রশ্ন তুলেছেন এমন মন্তব্য করে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ প্রশ্ন করেন, এটা ন্যায্য হলো? একটি সভ্য দেশে কেন এমন হবে? আমি যতদূর জানি, যতদিন আসামি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে, ততদিন তিনি নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন। যাতে বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হয়। যারা আইনজ্ঞ তারা চিন্তা-ভাবনা করে দেখবেন, এমনটি চলবে নাকি সারা দুনিয়ায় সভ্য দেশগুলো যেভাবে চলে সেভাবে চলবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print