ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সারা পৃথিবী থেকে হজ পালনে এসেছেন ১৫ লাখ মুসল্লি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চলতি সপ্তাহের শেষের দিকে শুরু হতে যাচ্ছে মুসলিমদের সর্ববৃহৎ জমায়েত হজ। সৌদি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে ১৫ লাখ বিদেশি তীর্থযাত্রী সারা বিশ্ব থেকে এসেছেন পবিত্র মক্কা নগরীতে। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ আশা করছেন আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে হজ শুরু হলে তীর্থযাত্রায় আরও অনেক মুসল্লি যোগ দিবেন।

সৌদি কর্মকর্তারা বলেছেন, এই বছর তীর্থযাত্রীর সংখ্যা ২০২৩ সালের ১৮ লাখ মুসল্লির রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে ২০১৯ সালে হজ পালন করেছিলেন ২৪ লাখের বেশি।

ফিলিস্তিনি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে, এই মাসের শুরুর দিকে অধিকৃত পশ্চিম তীর থেকে ৪ হাজার ২শ’ ফিলিস্তিনি তীর্থযাত্রীর আসার কথা ছিল মক্কায়। তবে অনাকাঙ্ক্ষিত ইসরায়েল ও হামাসের মধ্যে ৮ মাসের যুদ্ধের কারণে গাজা উপত্যকার ফিলিস্তিনিরা এ বছর হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারেনি।

গতকাল মঙ্গলবার (১১ জুন) মক্কা নগরীতে দিনের বেলা তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ সময় অনেক তীর্থযাত্রীকে ছাতা বহন করতে দেখা গেছে।

এ বছর হজ করতে আসা মরক্কোর নারী রাবেয়া আল-রাঘি জানান, স্বামী ও সন্তান নিয়ে তিনি হজ করতে এসেছেন। তিনি যখন আল-মসজিদ আল-হারামে পৌঁছেন এবং কাবা দেখেছিলেন তখন এক অদ্ভুত স্বস্তি পান। রাবেয়া আল-রাঘি বেশ আনন্দিত বলে জানান।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print