ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু। ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা। এমনটা জানিয়েছে এনডিটিভিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

আরারিয়ার খরস্রোতা বাকরা নদীর ওপর ১২ কোটি রুপিতে তৈরি হয়েছিল সেতুটি। অপেক্ষায় ছিল উদ্বোধনের। মঙ্গলবার (১৮ জুন) হঠাৎই ধসে পড়ে নদীর ওপর থাকা কংক্রিটের সেতুর বিশাল অংশ। মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় নদীতে।

এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করছে স্থানীয় প্রশাসন। নির্দেশ দিয়েছে তদন্তের। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাড়কারির দাবি, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় নির্মাণ হয়নি সেতুটি। তাই এর দায় রাজ্য সরকারের।

উল্লেখ্য, গত মার্চেও বিহারের সুপালে একটি নির্মানাধীন সেতু ধসের ঘটনা হয়। এতে মৃত্যুও হয় একজনের। এ ঘটনাতেও পরস্পরকে দোষারোপ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print