ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে হিসেবের বাইরে চলে যাচ্ছেন সাকিব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রেকর্ড টানা নবমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন টাইগার অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্মের কারণে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেপাল ও ডাচদের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে আবারও ব্যর্থ তিনি।

সুপার এইটের ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯ রান ও উইকেট নিয়েছেন ১টি। সবশেষ ঘোষিত র‍্যাঙ্কিংয়ে আবারও পিছিয়েছেন ৩ ধাপ।

দেখা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত প্রায় ১২ বছরে কখনো পাঁচের নিচে ছিলেন না সাকিব। তবে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের নাম এখন আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। গত এক যুগে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এতোটা অবনমন হয়নি মিস্টার সেভেন্টি ফাইভের।

উল্লেখ্য, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের এক নম্বর জায়গা হারিয়েছে সুরিয়াকুমার যাদব। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন অজি ওপেনার ট্রাভিস হেড। সুপার এইটে ভারতের বিপক্ষেই ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি। অপরদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print