ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রংপুরে একদিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে একদিনে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) পৃথক ঘটনায় জেলার ঘাঘট নদী ও পুকুরের পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিস জানায়, বুধবার বিকেলে রংপুর মহানগরীর ভূরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে তিনজন শিশু পানিতে ডুবে যায়। পরে নদী থেকে দুইজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত শিশুরা হলেন, নিহত আরশি বেগ (১১) ও মুরসালিন আহমেদ জিম (৭)। এদের মধ্যে আরশি ষষ্ঠ শ্রেণি ও মুরসালিন প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। এ সময় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, বুধবার দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় একই ঘাঘট নদীতে গোসল করতে নেমে আয়েশা ও আয়াত নামের আপন দুই বোনের মৃত্যু হয়। অপরদিকে, বুধবার একই উপজেলার বড়বালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মিফতাহুল জান্নাত নামের আরেক শিশুর মৃত্যু হয়। এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print