ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৫ জুলাই) ভোররাতে জেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম আলী (৫০) খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত. নেছার কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।

গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ৩০ বিঘা মাছের ঘের নিয়ে কাশেম আলী ও লোকমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রাতে, কাশেম আলী তার স্ত্রীকে নিয়ে মাছের ঘেরে অবস্থান করছিলেন। এ সময় লোকমান বাহিনীর সদস্য শরিফুলসহ ৭-৮ জন অতর্কিত হামলা চালিয়ে কাশেম আলীকে কুপিয়ে হত্যা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের সংক্রান্ত বিরোধকে ঘিরে এ ঘটনা। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print