ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ভান্ডালজুড়ি-গুদামঘর সড়ক নির্মাণ কাজ শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি থেকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গুদামঘর সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরটিআইপি-২ প্রকল্পের আওতায় এ সড়ক নির্মাণ হচ্ছে। এ সড়ক নির্মাণের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ি অঞ্চল সড়ক যোগাযোগের আওতায় আসছে।

ভান্ডালজুড়ি থেকে গুদামঘর সড়কে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা অংশে নির্মিত দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৬২ লক্ষ টাকা ব্যয়ে অপরিকল্পিত ভাবে নির্মিত এ দুটি সেতু কোনো কাজেই আসবে না। ফলে এ সেতু নির্মাণে সরকারের ব্যয়কৃত টাকা জলে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

.

উপজেলা প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরটিআইপি-২ প্রকল্পের আওতায় সরকার এ সড়ক নির্মাণ করছে। ৭ দশমিক ৮৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের এ সড়কের মাটি কাটার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া এ সড়কে ছোট বড় ৩১টি কালভার্ট নিমার্ণ করতে হবে। এ সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫কোটি টাকা।

সড়ক নির্মাণের লক্ষে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন শেষে ঢাকা বনানীর ঠিকাদারী প্রতিষ্ঠান কামাল এসোসিয়েট এ সড়ক নির্মাণের কাজ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এ সড়ক নির্মাণ কাজ শেষ হলে বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলার বিশাল এলাকা যোগাযোগের দূরত্ব কমে আসবে। ফলে পাহাড়ি এলাকায় উৎপাদিত ফসল লোকালয়ে ও নগরে দ্রুত পৌঁছুবে।

এ সড়ক নির্মাণ কাজ ২০১৮ সালের জনু মাসে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন, এ সড়কে জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি খালের উপর নির্মিত বেইলী সেতুটির জায়গায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়ক সেতু নিমার্ণ করা হচ্ছে। ৬৩ মিটার দৈর্ঘ্যরে এ সড়ক সেতুটি নির্মাণ কাজ পেয়েছেন কাশেম কন্সেট্রাক্টশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।

.

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানা গেছে, ‘পূর্ব কালুরঘাট-চরণদ্বীপ-ভান্ডালজুড়ি-সরফভাটা-গুদামঘর’ ২২ কিলোমিটারের এ সড়কের জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি গুচ্ছগ্রাম বাজার পযর্ন্ত সড়ক পাকা রয়েছে। এরপর ভান্ডালজুড়ি থেকে গুদামঘর ৭ দশমিক ৮৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ এ বছরের ফেব্রুয়ারী মাসে শুরু হয়েছে।

এরআগে ২০০৯ সালে জাপান ব্যাংক ন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এর আওতায় ১ কোটি ৮৬ লক্ষ ৯৯ হাজার ১৬৭টাকা ব্যয়ে কালুরঘাট-চরণদ্বীপ-ভান্ডালজুড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন করা হয়েছিল।

২০১৫-১৬ অর্থবছরে ভান্ডালজুড়ি থেকে গুদামঘর সড়কেই দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাটিরঘোনা ছড়ার উপর ৩০ লক্ষ ৯০হাজার ২০টাকা চূড়ান্ত ব্যয়ে একটি ৪০ফুট দৈর্ঘ্যরে সেতু নিমার্ণ করা হয়। এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মঈন উদ্দিন বাদল।

বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি থেকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গুদামঘর সড়কের নির্মাণ কাজ চলছে।

নিমির্ত এ সেতু প্রায় ২শত গজের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ভান্ডালজুড়ি থেকে গুদামঘর সড়কেই দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৪০ফুট দৈর্ঘ্যের আরো একটি একই ধরণের সেতু নির্মাণ করা হয়। তবে এ সেতুর উদ্বোধন ফলক দেখা যায়নি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকারম বলেন, ড. হাছান মাহমুদ এমপির অক্লান্ত প্রচেষ্ঠায় ২০১৪ সালে এ সড়ক নির্মাণে উদ্যোগ নেয়া হয়। এ সড়ক নির্মিত হলে বোয়ালখালীর বিশাল পাহাড়ী এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print