ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় প্রজন্ম লীগ নেতা খুন: সৈনিক লীগের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত বাহাদুরের লাশ।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের প্রজন্ম লীগের সভাপতি মো. বাহাদুর খুনের ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। নিহত বাহাদুর কোলাগাঁও বক্সিমিয়া মেম্বারের বাড়ির মৃত রফিক আহমেরদ ছেলে।

আজ শনিবার নিহতের ছোট ভাই মো. মোরশেদ বাদী হয়ে কোলাগাঁও ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ও জবেল হোসেনের পুত্র আবদুল মান্নান প্রকাশ মান্নাকে প্রধান আসামী করে এ মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে মামলার আসামীরা এলাকাছাড়া বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গত শুক্রবার রাতে গ্রামের বাড়িতে বাহাদুরের দাফন সম্পন্ন হয়েছে।

প্রধান আসামী আবদুল মান্নান প্রকাশ মান্না।

মামলার অন্যান্য আসামীরা হলেন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কোলাগাঁও ২নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র শাহীন উল্লাহ শাহীন, আবদুল মান্নান প্রকাশ মান্নার সহোদর এবাদুর রহমান লিটন ও আবদুল হান্নান, দোলা মিয়ার পুত্র নজরুল ইসলাম লেদু, দ্বীপ কালামোড়লের মো. সায়মন প্রকাশ পেশাদারী কিলার।

এব্যাপারে পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ৬ জনকে এজাহার নামীয় আসামী করে নিহত বাহাদুরের ছোট ভাই মোর্শেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় বাড়িতে ফেরার পথে উপজেলার কোলাগাঁও সিরাজশাহ মাজার গেইট এলাকায় চুরিকাঘাতে বাহাদুর খুন হয়। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবী, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাসি কার্যকর করতে হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print