ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা আন্দোলনঃ আজ থাকছে না ‘ব্লকেড’, চলবে ছাত্র ধর্মঘট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চলমান কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) অনলাইন ও অফলাইনে জনসংযোগ করবে তারা। আগামীকাল বুধবার পূর্ণদিবস সর্বাত্মক ব্লকেড পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।

কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার রাতে কর্মসূচি ঘোষণা করে বলেন, অর্ধবেলা নয়, এরপর আমরা সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। তিনি জানান, আজ ব্লকেড না থাকলেও ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

এর আগে, দ্বিতীয়দিনের মতো সোমবারও ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা গতকাল বিকেল সোয়া ৪টা থেকে টানা ৫ ঘণ্টা রাজধানীর বিভিন্ন মোড় অবরোধ করে রাখে। এ সময় এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল।

কোটা আন্দোলনের প্লাটফর্মটি থেকে দাবি তোলা হয়েছে, সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print