ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ইয়াছিন হত্যার ৩ দিন পর ৬ ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়ের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত ইয়াছিন আরফাত তাওরাত।

চট্টগ্রামে মহানগরীর রিয়াজুদ্দিন বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত সিটি কলেজ ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরফাত হত্যার  ৩ দিন পর অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মধ্যরাতে ছয়জনকে আসামি করে ইয়াছিন আরফাত তাওরতের মা রোকেয়া বেগম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে তার পরিবার।

আসামীরা হলো- ইরফান, হারুণ, হৃদয়, আবু বকর, মো. তারেক ও আয়ান। আসামীরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ঘটনার সময় দুই গ্রুপের মারামারিতে আহত হারুণ চিকিৎসাধীনবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে ইরফানসহ ৬ ছাত্রলীগ নেতা কর্মীকে মামলায় আসামী করা হয়েছে।

আওয়ামী লীগের নেতাদের সাথে ইয়াছিনের তোলা ছবি।

উল্লেখ্য গত  ১১ ফেব্রুয়ারী শনিবার বেলা ৩টার দিকে রিয়াজুদ্দিন বাজার আমতল এলাকায় হোটেল সাফিনার পাশ্বের গলিতে একটি ভাতের হোটেলে ভাত খাওয়ার সময় ব্যক্তিগত বিরোধ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারিতে ৩/৪ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কর্মী এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরফাত তাওরাত (২২)। নিহত ইয়াছিন জেলার সাতকানিয়া উপজেলার ছদহা এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনা পর দিন কেন্দ্রিয় ছাত্রলীগ জানায় নিহত ইয়াছিন এবং সংর্ঘষে লিপ্তরা কেউ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয়।

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print