ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেখ হাসিনা দেশে ফিরবেঃ জয়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম বার্তাসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জয় এ কথা জানিয়েছে। যদিও জয় এর আগে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জয় আরও বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। ভারত তাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়।

জয় বলেছেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব; আমরা তাদের একা ফেলে চলে যাব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’

আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print