ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার অধ্যাপক খালেদ সম্মাননা স্মারক’ পাচ্ছেন সাংবাদিক সিদ্দিক আহমেদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সিদ্দিক আহমেদ।  ছবি- কমল দাস

অধ্যাপক খালেদ সম্মাননা স্মারক-২০১৬ পাচ্ছেন বিশিষ্ট সংবাদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরেণ্য অনুবাদক সিদ্দিক আহমেদ। সম্মাননা স্মারকের আর্থিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া, একটি ক্রেস্ট ও উত্তরীয় তাঁকে প্রদান করা হবে।

সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহিত কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার, বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক মিলনায়তনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণায়োজনে সিদ্দিক আহমেদ’র হাতে এসব তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

এদিন, গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অধ্যাপক মোহাম্মদ খালেক স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা ’১৭-এর পুরস্কারও প্রদান করা হবে।

প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট, ৫০ জনকে মুক্তিযুদ্ধের বই এবং দুই বিভাগের ৬ জনকে ক্রেস্ট প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘মনীষী অধ্যাপক মোহাম্মদ খালেদ সম্মাননা স্মারক ’১৪’ প্রদান করা হয়েছে বরেণ্য বুদ্ধিজীবী ও নাট্যবোদ্ধা প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদকে, ’১৫ প্রদান করা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক ও রম্য লেখক আতাউল হাকিমকে।

অনুষ্ঠানে অধ্যাপক খালেদ এবং সিদ্দিক আহমেদ সুহৃদদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে পরিষদের সভাপতি শিল্পপতি মুহাম্মদ ওসমান গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এবং মৃত্যুবার্ষিকী পালন উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ হাসান মুরাদ চৌধুরী ও সদস্য সচিব চৌধুরী আহছান খুররম অনুরোধ জানিয়েছেন। খবর: সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print