ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ড. ইউনূসকে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামোন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন।

সম্প্রতি অধ্যাপক ইউনূসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়েছে, আমরা রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

অভিনন্দন বার্তায় ফাউন্ডেশনটির সভাপতি বলেন, আমি বিশ্বাস করি, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্নপর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হয়, কারণ গণমানুষের কল্যাণই সরকারের কাজ।

বার্তায় আরও বলা হয়, আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলি থাকতে হয়। আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সংজ্ঞায়িত হোক, যা গুটিকয়েক বিশেষ গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রাখে।

উল্লেখ্য, ড. ইউনূস ১৯৮৪ সালের রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। এশিয়ার নোবেলও বলা হয়ে থাকে এ পুরস্কারকে, যা দেয়া হয় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসের নামে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print