ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঘুষ খাওয়া বন্ধ করতে তিন মাসের আল্টিমেটাম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের শিক্ষা কর্মকর্তাদের ঘুষ খাওয়া বন্ধ করতে তিন মাসের আল্টিমেটাম দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, শিক্ষকদের পেনশনের কাগজপত্র প্রস্তুত করতে, শিক্ষকদের বদলি, নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি, অর্জিত ছুটি নিতেও শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে হয়। এরূপ পাহাড়সম অভিযোগ আমার অফিসে জমা পড়েছে। আগামী ৩ মাস সময় দিলাম। এসময়ের মধ্যেই সব শুধরে নিতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর প্রাইমারি টিচার ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতকরণে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেন।

এসময় দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়নসহ কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত ফলাফল পরিবর্তন করা, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে মেধা তালিকায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ বা ৫ম স্থানে উন্নীত করে ফলাফল কারচুপি করারও অভিযোগ আমাদের কাছে আছে।

শিক্ষকদের প্রশিক্ষণে মনোনয়নের জন্য আর্থিক লেনদেনের অভিযোগ, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষক পাঠদান না করে বাইরে পড়ানো কিংবা ব্যক্তিগত কাজে লিপ্ত থাকে, এক্ষেত্রে ওই শিক্ষকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে দেখেও না দেখার ভান করে থাকার প্রবণতার অভিযোগ রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবু হেনা মোস্তাফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print