ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাদ পড়লেন তারকা পেসার

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ পাকিস্তানকে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি করে।সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। শুক্রবার (৩০ আগস্ট) মাঠে গড়াবে ম্যাচটি।

এরই মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রদবদলও এনেছে পিসিবি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল স্বাগতিকরা।

ওই সময় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেন স্পিনার আবরার আহমেদ। এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন তিনি। এদিকে, প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছে পাকিস্তান।

শুক্রবার প্রথম ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ এই টেস্ট সিরিজে সমতায় ফিরতে মরিয়া শান মাসুদের দল।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড হলো: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ, এবং মীর হামজা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print