ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যমুনায় প্লাস্টিকের বোতলের জায়গায় কাঁচের পাত্র ব্যবহার হচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্লাস্টিকের বোতলজাত পানির পরিবর্তে কাঁচের জগ ও মগ ব্যবহার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম পোস্টে উল্লেখ করেন, আমি যখন যমুনায় কাজে যোগ দেই, তখন সর্বত্র বোতলজাত পানি ছিল। প্রতিটি টেবিলে আধা লিটারের প্লাস্টিকের বোতল দেখা যেত। অতিথিরাও সেই পানি পান করতো। কিন্তু কয়েক সপ্তাহ পর প্লাস্টিক বোতলের জায়গায় এসেছে কাঁচের পাত্র। আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে টেবিলে পানির জগ এবং মগ ছিল।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগটি নিয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন তিনি। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এতে অনুমোদন দেন। বর্তমানে যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতলমুক্ত অঞ্চল বলা যেতে পারে।

তিনি লেখেন, প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি সম্ভব নয়। কিন্তু গত প্রায় একসপ্তাহ ধরে যমুনায় প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হয় না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print