ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আসামের বিধানসভায় বাতিল করা হলো জুমা’র নামাজের বিরতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুমা’র নামাজের বিরতি বাতিল করা হয়েছে। মুসলিম বিধায়করা যেন নামাজ আদায় করতে পারেন, সেজন্য শুক্রবারে নামাজের জন্য দুই ঘণ্টা বিধানসভার কার্যক্রম স্থগিত রাখা হতো।

শুক্রবার (৩০ আগস্ট) রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।

ঐতিহাসিক এই সিদ্ধান্ত পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, পুরনো এই রীতি দূর করে আরও উৎপাদনশীল এবং আধুনিক আইনি প্রক্রিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত।

উল্লেখ্য, ১৯৩৭ সালে মুসলিম লীগ নেতা সৈয়দ সদুল্লাহ প্রথম এই নিয়ম চালু করেছিলেন। তারপর থেকে ভারতের স্বাধীনতার পরও একইভাবে চলে আসছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print