ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিডিএ থেকে সরানো হল ইউনুছকে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যােনর পদ থেকে সরানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

জানা যায়, গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মাত্র চার মাস সাত দিনের মাথায় তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

এদিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামে। তিনি জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামের সন্তান।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিডিএ চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিও উঠে। কর্মকর্তা কর্মচারী এবং সিডিএ সংশ্লিষ্ট সকলে তার পদত্যাগের দাবীতে সিডিএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print