ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক স্পিকার শিরিন শারমীন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাং হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

ব্যাংক হিসাব জব্দ হওয়া বাকিরা হলেন, শিরিন শারমীন চৌধুরী স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন এবং তাদের সন্তান সৈয়দ এবতেশাম রফিক, লামিসা শিরীন হোসাইন। চিঠিতে তাদের পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যগ করেন শিরীন শারমিন চৌধুরী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print