t বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ও ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো ‘ঢাকা এক্সপ্রেস’ এর একটি বাস। ১৩ নম্বর পিলারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি।

এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান বাসের তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জব্দ করা হয় বাসটি।

আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই চলে যায় ট্রাকটি। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print