ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আ. লীগের লুটপাট-দুর্নীতির কারণেই লোডশেডিংঃ আমির খসরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদেরকে কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নূর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print