ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ৭ দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়।

এ সময়, কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক বায়েজীদ বোস্তামী। আবেদনের শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ জুলাই, বিকেলে নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

এ ঘটনায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদি হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা দায়ের করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print