ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানা যায়।

রাজধানীর খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আছাদুজ্জামান মিয়া। চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর ২০১৯ সালের আগস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পর তাকে একমাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।

এরপর ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print