ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে গাড়ি চাপায় ৩ নারী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মিরসরাই উপজেলায় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার সোনাপাহাড় মাস্তান নগর (বাইপাস সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের পেয়ারা বেগম (৬৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা আক্তার (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, মাস্তাননগর রহমানি দরবার শরিফের ওরস শেষে রাস্তা পার হওয়ার সময় রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দেয়।

মধ্যরাতে ঘটনাস্থলে কেউ না থাকায় গাড়িটি কেউ শনাক্ত করতে পারেনি। ফলে গাড়ি বা চালককে আটক করা সম্ভব হয়নি।তবে সম্ভবত ১০ চাকার গাড়ি তাদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিন নারী।

তারা মিরসরাই উপজেলার মাস্তাননগর রহমানি দরবার শরিফে উরস ও সুন্নি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। স্বজনদের অনুরোধে আজ সোমবার সকালে নিহতদের লাশ হস্তান্তর করা হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print