ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতের বিরোধীদলীয় নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এক বিজেপি নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি রাহুলের ওপর হামলার প্ররোচনাও দিচ্ছেন তিনি। এই অভিযোগেই এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দলটি। খবর, দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে আঘাত করার জন্য বিজেপি নেতা এবং তার সহযোগীদের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে কংগ্রেস বুধবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছে। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগটি দায়ের করেন এবং এর একটি অনুলিপি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠান।


কংগ্রেসের দাবি, বিজেপি নেতা তরবিন্দর সিং সম্প্রতি এক জনসভায় বলেছেন, রাহুল গান্ধী নিজের আচরণ শোধরান, নাহলে তার অবস্থাও তার দাদির মতো হবে।

দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়াহ, শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস।

শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদ আবার ঘোষণা দিয়েছেন, রাহুল গান্ধীর জিহ্বা যে ছিড়ে আনতে পারবে, তাকে ১১ লাখ রুপি দেবেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print