ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ড. ইউনূস-ট্রুডো বৈঠক, প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার আশ্বাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা, জনগণের স্বাধীনতা বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তার বিষয়ে দুই সরকার প্রধানের আলোচনা হয়।

বৈঠকে ড. ইউনূস পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল উল্লেখ করে তা তুলে ধরেন। এ সময় বাংলাদেশের সাথে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির সরকারের সমর্থনের প্রশংসা করেন তিনি। তাছাড়া, বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধও করেন ড. ইউনূস।

ড. ইউনূস আন্দোলন চলাকালীন ও পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print