ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানতে বিমান যাত্রীর পেট থেকে বের করে আনা হয় ৬টি স্বর্ণের বার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুবাই থেকে আসা যাত্রী জামাল উদ্দিনের পেট অপারেশন করে ৭০২ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বিকাল সাড়ে ৪টায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ১০টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে আসা যাত্রী মোঃ জামাল (৪৭) বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি কিছিুই স্বীকার করেননি। পরে অপারেশন করে পেট থেকে বের করা হবে বলা হলে স্বর্ণের বারের বিষয়টি স্বীকার করেন। তারপর ওষুধ খাইয়ে জামালের পেট থেকে ছয়টি স্বর্ণের বার বের করা হয়।

আটক মোঃ জামাল চট্টগ্রামের রাউজান উপজেলার নুরুল আমিন সিকদারের ছেলে।  আটক স্বর্ণের মূল্য ৩০ লক্ষ টাকা উল্লেখ করে তিনি বলেন, শরীরের ভেতর লুকিয়ে রাখা এই ধরনের যাত্রী ‘স্বর্ণমানব’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল (মঙ্গলবার) নাম মো. শাহাদাত হোসেন নামের এক যাত্রীর রেক্টাম থেকে একই প্রক্রিয়ায় ১৯টি স্বর্ণের বার উদ্ধার করে শাহ আমানতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print