ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হলো স্বামীকে, দোয়া চেয়ে কী বললেন তনি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হঠাৎই অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। এবার এয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নেয়া হলো তাকে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারী উদ্যোক্তা তনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

তনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এয়ার অ্যাম্বুলেন্সের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি।’

সবশেষ এ নারী উদ্যোক্তা লিখেছেন, ‘আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’

এদিকে তনির স্বামীর এমন অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। মন্তব্যের ঘরে তারা সবাই শাহাদাৎ হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে গত ৫ অক্টোবর এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার হাসবেন্ডের আপডেট―এখনো তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।’

‘আমি হাসপাতালেই আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ কিছুই বুঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ডেডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।’

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। তাদের স্বামী-স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হয় তাদের। এসব নিয়ে অবশ্য কথাও বলেছেন এই নারী উদ্যোক্তা। আবার শাহাদাৎ হোসাইন তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে। তারপর ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেন তনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print