ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাকিব আল হাসানের অবদান নিয়ে প্রশ্ন করলেন শ্রাবণ্য

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কয়েকদিন ধরেই সমালোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা কেন্দ্র করেই এই সমালোচনা। যদিও সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন সাকিব। তিনি বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পাশাপাশি ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন। অনেকেই সাকিবকে সমর্থন জানালেও, কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করছেন।

মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসানের বিরুদ্ধে স্লোগান ও গ্রাফিতি দেখা গেছে। এমনকি কিছু মানুষ সাকিবের ছবিতে জুতাপেটা করেন। এদিকে সাকিবের বিপক্ষে এমন অবস্থান নেতিবাচক দৃষ্টিতে দেখছেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। তিনি দীর্ঘদিন ধরেই ক্রিকেট ম্যাচের উপস্থাপিকা হিসেবে জনপ্রিয় হয়েছেন।

শ্রাবণ্য তৌহিদা শনিবার (১২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের ছবিতে জুতাপেটার ঘটনার একটি সংবাদ শেয়ার করে, আমি যখন বাংলাদেশ এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। এই উপস্থাপক আরও লেখেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?

শ্রাবণ্যর সেই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। যারা কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, আবার কেউ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন।

 

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print