ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিউ মার্কেটে আহত : দুই মাস পর মারা গেলেন কাউসার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অংশ নিতে গিয়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেল ও ছাত্রলেগের পিটুনীতে আহত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ছাত্র কাউসার মাহমুদ (২২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় সময় রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কাউসার মাহমুদ এর পিতা আব্দুল মোতালেব। তিনি জানান, ‘আগামীকাল সকালে জাতীয় শহীদ মিনারে কাউসারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের কমার্স কলেজ রোডের বাসায় নিয়ে আসা হবে।’

জানা গেছে, জুলাই বিপ্লবে আন্দোলনে যোগ দিয়েছিলেন গত ৩ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের আঘাতে মাটিতে লুঁটিয়ে পড়েন মাহমুদ। তখন ছাত্রলীগের বেধড়ক পিটুনিতে কিডনিতে আঘাত প্রাপ্ত হন। আগে থেকে একটি কিডনি নষ্ট ছিলো কাউসারের। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় চট্টগ্রামের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করে চিকিৎসা চলাকালে আজ রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহিদ কাউসার মাহমুদ।

কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিজ জেলা লক্ষীপুর। রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে।

আব্দুল মোতালেব নগরের চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন। মোগলটুলীতে মুদির দোকান রয়েছে তাঁর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print