ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রাণ বাঁচাতে নতুন বুলেটপ্রুফ গাড়ি আনালেন সালমান, কী কী নিরাপত্তা রয়েছে এতে?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কিছুদিন আগেই বন্দুকধারীদের অতর্কিত হামলায় প্রাণ হারান বলিউড সুপার স্টার সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকি। এরপরই তাকে লরেন্স বিষ্ণোই গ্যাঙয় থেকে জীবননাশের হুমকি দেয়া হয়। একটি ক্ষুদে বার্তায় বলা হয়, যদি সালমান ৫ কোটি রুপি দেন তাহলে বিষ্ণোই গ্যাঙয়ের সাথে মিটমাট হতে পারে।

এরপরই যেন কপালে চিন্তার ভাঁজ পড়েছে সালমানের। বাড়ানো হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা। এবার জানা গেল জীবনের নিরাপত্তায় নতুন বুলেটপ্রুফ গাড়ি আনালেন বলিউড ভাইজান। গাড়িটি ভারতের বাজারে না থাকায়, দুবাই থেকে আমদানি করাতে হয়েছে তাকে।

হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করলেন ভাইজান। সালমান খানের কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেট ভেদ করতে পারবে না এমন কালো কাঁচ দিয়ে তৈরি গাড়িটি।

সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। এই গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে ২ কোটি রুপি। এর আগে সালমান ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন। এতদিন সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন।

এর আগে, মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গিয়েছে তার। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকি খুনের পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print