ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন চলছে আজ। তবে স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা দেখে মনে হচ্ছে ইনিংস ব্যবধানে হারতে পারে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে তিন উইকেট হারিয়েছে টাইগাররা।

সোমবার (২১ অক্টোবর) নিজেদের চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে নাজমুল হোসেন শান্তর দল। এরপর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩০৮ রান। ইনিংস হার এড়াতে ২০২ রান করতে হবে তাদের। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেল না টাইগার ব্যাটাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে আছে ১১৬ রানে।

সোমবার মিরপুর শের-ই-বাংলায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রানে থামে প্রোটিয়া বাহিনী। তাদের লিড দাঁড়ায় ২০২।

মিরপুরের কন্ডিশন বিবেচনায় লিডটা পাহাড়সমই। এই টেস্ট বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না বাংলাদেশের। যদিও শুরুটা হয় চিরাচরিত ব্যাটিং ব্যর্থতায়। দলীয় মাত্র ৪ রানের মাথায় দুই ব্যাটারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print